ঢাকা জেলার দর্শনীয় স্থানসমুহ
ভ্রমন ডেস্কঃ ঢাকা জেলার দর্শনীয় স্থানসমুহ মধ্যে ২০টি স্থানের বিস্তারিত জেনে নিন। কোথায় থেকে, কিভাবে যাবেন? ক্রমিক জায়গার নাম কিভাবে যাওয়া…
ভ্রমন ডেস্কঃ ঢাকা জেলার দর্শনীয় স্থানসমুহ মধ্যে ২০টি স্থানের বিস্তারিত জেনে নিন। কোথায় থেকে, কিভাবে যাবেন?
| ক্রমিক | জায়গার নাম | কিভাবে যাওয়া যায় |
| ১ | আহসান মঞ্জিল | ঢাকার গুলিস্থান থেকে সরাসরি বাস সার্ভিস চালু আছে। এছাড়া প্রাইভেট কার বা অটো সিনজি যোগেও যাওয়া যায়। |
| ২ | খান মোহাম্মাদ মৃধা মসজিদ | ঢাকার গাবতলী থেকে বিহঙ্গ পরিবহনে আজিমপুর বাসষ্ট্যান্ডে নেমে ১০ টাকা রিক্সা ভাড়া দিয়ে লালবাগে যাওয়া যায়।দর্শনাথী ইচ্ছা করলে পায়ে হেঁটেও লালবাগে যেতে পারেন। ঢাকার সদরঘাট লঞ্চটার্মিনাল থেকে বাবু বাজার হয়ে লালবাগে যাওয়া যায়। |
| ৩ | ছোট কাটরা | গুলিস্তান হতে যে কোন রিকশাযোগে ছোট কাটরায় যাওয়া যাবে। |
| ৪ | বাহাদুর শাহ পার্ক (ঐতিহাসিক স্থান) | ঢাকার যে কোন স্থান হতে সদরঘাটগামী বাস, হিউম্যান হলার, সিএনজি, টেম্পো বা রিকশাযোগে যাওয়া যায়। |
| ৫ | হোসেনী দালান | সিএনজি, রিকশা বা টেম্পোযোগে চাখাঁরপুল যাওয়া যায়। |
| ৬ | রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ | রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ দেখতে যেতে হলে ঢাকার বাসিন্দাদের বাবুবাজার আসতে হবে। বাবু বাজার ব্রীজের নীচে নদী সংলগ্ন থেকে যানজাবিল ব্রাদার্স নামে কিছু লোকাল বাস এখান থেকে ছেড়ে যায়। এতে ১২ টাকার একটি টিকেট কেটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা যাবে। এছাড়া গাবতলী থেকে আসতে হলে ঠিক তেমনি যানজাবিল ব্রাদার্স প্রভৃতি পরিবহনে ১৩/১৪ টাকার টিকেটে কেটে আসা যাবে। এই রুটে ব্রাদার্স পরিবহনের যথেষ্ট গাড়ি চলাচল করে। |
| ৭ | আর্মেনিয়ান চার্চ | রিকশা বা সিএজিযোগে পুরানো ঢাকার আর্মানিটোলা আসা যায়। |
| ৮ | জিনজিরা প্রাসাদ | ঢাকার সদরঘাট থেকে নৌকাযোগে বুড়ীগঙ্গা নদীপার হয়ে জিঞ্জিরা যাওয়া যায়। |
| ৯ | সাত গম্বুজ মসজিদ | রাজধানীর ফার্মগেট থেকে মোহাম্মদপুর গামী যে কোন বাস, রিকশা, সিএজি বা টেম্পোযোগে মোহাম্মদপুর যাওয়া যায়। |
| ১০ | তারা মসজিদ (ঐতিহাসিক স্থাপনা) | রিকশা বা সিএনজিযোগে পুরানো ঢাকার আরমানিটোলা যাওয়া যায়। |
| ১১ | সোহরাওয়ার্দী উদ্যান | ঢাকা ইউনির্ভাসিটি এলাকা হতে রিকশাযোগে সোহরাওয়ার্দী উদ্যান যাওয়া যায়। |
| ১২ | ঢাকা চিড়িয়াখানা | ঢাকার সদরঘাট, গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, গাবতলী হতে মিরপুর চিড়িয়াখানা গামী যে কোন বাস অথবা ট্যাক্সি, সিএনজি বা প্রাইভেটকার যোগে চিড়িয়াখানা যাওয়া যায়। |
| ১৩ | কার্জন হল | ঢাকার গুলিস্তান, শাহাবাগ হতে রিকশাযোগে যাওয়া যায়। |
| ১৪ | বাংলাদেশ জাতীয় জাদুঘর | ঢাকার গুলিস্তা, মতিঝিল, শাহাবাগ, গাবতলী, মিরপুর বা টঙ্গী থেকে শাহাবাগগামী যে কোন বাসযোগে জাতীয় জাদুঘরে আসা যায়। |
| ১৫ | কেন্দ্রীয় শহীদ মিনার | ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে কোন জায়গা হতে রিকশাযোগে যাওয়া যায়। |
| ১৬ | ঢাকা জেলা সহ ঢাকা বিভাগের দর্শণীয় স্থানের তালিকা। | দর্শণীয় স্থানসমূহের বর্ণনায় উল্লেখিত। |
| ১৭ | রোজ গার্ডেন | ঢাকার সদরঘাট, গুলিস্থান, মতিঝিল বা সায়দাবাদ হতে রিকশা বা সিএজিযোগে রোজ গার্ডেন বা বলদা গার্ডেন যাওয়া যায়। |
| ১৮ | জাতীয় সংসদ ভবন | ঢাকার গাবতলী, সদরঘাট, মতিঝিল ও অন্যান্য এলাকা হতে ফার্মগেটগামী যে কোন বাস সার্ভিস যোগে সংসদ ভবন এলাকায় যাওয়া যায়। |
| ১৯ | জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর | ঢাকার ফার্মগেট এলাকা থেকে যে কোন বাস, টেম্পো, সিএনজি ও রিকশাযোগে শেরেবাংলা নগর এলাকায় যাওয়া যায়। |
| ২০ | বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর | ঢাকার গাবতলী, মতিঝিল, ফার্মগেট ও নিউমার্কেট এলাকা হতে ধানমন্ডিগামী যে কোন বাস, সিএনজি, ট্যাক্সি ক্যাব বা রিকশাযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরে যাওয়া যায়। |


