অল্পের জন্য বেঁচে গেলাম : টাইগার শ্রাফ
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে বাসায় থাকলেও সম্প্রতি স্যোসাল মাধ্যমে জানালেন অল্পের জন্য বড় ধরনের…
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি সময় কাটাচ্ছেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তবে বাসায় থাকলেও সম্প্রতি স্যোসাল মাধ্যমে জানালেন অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনার কবল থেকে বাঁচলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করার মাধ্যমে জানালেন এ তথ্য।
ভিডিওতে দেখা যায় বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন টাইগার। পেছন থেকে তাকে একটা গাড়ি প্রায় চাপা দিয়ে দিচ্ছিল। অদ্ভুত কৌশলে টাইগার স্পাইডার ম্যানের মতো গাড়িটাকে পিছন ফিরেই লাফিয়ে পার করে গেলেন।
এই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। এই ভিডিও টাইগার শেয়ার করে লিখেছেন, ‘ভাগ্যিস আমার স্পাইডার সেন্স কাজ করে গিয়েছিল। কোয়ারেন্টাইনের পরে মানুষ এভাবেই গাড়ি চালাবে।’
ভিডিওটির কমেন্টে ভক্তরা টাইগারকে লেখেন, ‘প্লিজ নিজের খেয়াল রেখো।’
